সুস্বাধু চিলি চিজ পাকোড়া খেতে কার না ভালো লাগবে। আসুন, বানানোর নিয়ম সমূহ জেনে নিই।
প্রয়োজনীয় উপকরন ঃ
- গ্রেডেড চিজ – ১ কাপ
- ময়দা – ১/২ কাপ
- ডিম – ২টি
- লবণ – স্বাদমতো
- গোটা জিরা— ১/২ চা-চামচ
- বেকিং পাউডার— ১/২ চা-চামচ
- কাঁচা মরিচ কুচি— ১ চা-চামচ
- মরিচ গুঁড়ো— ১/২ চা-চামচ
- পেঁয়াজ কুচি— ২ টেবিলচামচ
- ধনেপাতা কুচি— ৪ চা-চামচ
- ভাজবার জন্য সয়াবিন তেল
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটা কড়াইতে তেল গরম করুন। উপকরণের সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিন। মনে রাখবেন মাখাটা যেন পাতলা না হয়। যদি প্রয়োজন মনে হয়, তবে আরও একটু ময়দা দিতেও পারেন। এইবার কড়াইয়ের ডুবো তেলে আঁচ কমিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে ছাঁকা তেলে সোনালি করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দমতো সিলি সস কিংবা চাটনি দিয়ে।
ছবি – নাঈম
রেসিপি – তানজিলা মাহবুব

Nice item
ReplyDelete